আর মাত্র কয়ক দিন পরেই হতে যাচ্ছে বছরের সবথেকে বড় সেলস ইভেন্ট ফাটাফাটি ফ্রাইডে। শপিং পাগল যারা সারা বছর ধরে সবথেকে ভালো ডিলটি খুজতে ব্যাস্ত, ফাটাফাটি ফ্রাইডেতে তাদের জন্য সবথেকে ভালো ডিল নিয়ে হাজির হতে যাচ্ছে দারাজ ডট কম ডট বিডি।
আমেরিকার মত দেশে যেখানে ব্ল্যাক ফ্রাইডে দেশের বর্তমান অর্থনীতিতে মানুষের ক্রয় ক্ষমতার বিশেষ নিদর্শন মেলে, ঠিক তেমনি দারাজ আশা করছে ফাটাফাটি ফ্রাইডের মাধ্যমে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার নিদর্শন মিলবে।
যদিও সব রকম সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ থাকায় সব ই-কমার্সের সাইটের মতো দারাজ ডট কম ডট বিডি ব্যবসার উপর বিরূপ প্রভাব পড়েছে। বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, বর্তমানে ই-কমার্সের থেকে প্রতি মাসে যোগ হচ্ছে ২০০ কোটি টাকার বেশি লেনদেন। ফেসবুক, ভাইবার, ওয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় মোবাইলে ইন্টারনেটের ব্যাবহারও কমেছে প্রায় ৩০ শতাংশ। দারাজ ডট কম ডট বিডির প্রায় ৭৫ শতাংশ ট্রাফিক আসে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। শুধু তাই নয় অর্ডারের সংখ্যাও ৬০%-৭০% কমে গিয়েছে। তাই এই ধরনের প্রতিবন্ধকতা মাথায় রেখে ফাটাফাটি ফ্রাইডের মার্কেটিং বাজেটের সিংহ ভাগ দারাজ ডট কম ডট বিডি তাদের অফলাইন মার্কেটিং –এ ব্যাবহারের সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা দারাজ ডট কম ডট বিডি তাদের ফাটাফাটি ফ্রাইডে নিয়ে যতটা সম্ভব মানুষের পৌঁছানোর জন্য ইউনিভার্সিটি, শপিং মল, মিউজিক্যাল ইভেন্টে হাজির হয়েছে। ফাটাফাটি ফ্রাইডের জন্য শেষ মুহূর্তে পুরো অফিস যেমন সেজেছে নতুন রূপে ও তেমনি সবাই ব্যাস্ত কাজ গুছিয়ে নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে।
গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষে দারাজ কছুদিন আগে ইজিপেওয়ের সাথে চুক্তি বদ্ধ হয়েছে। ক্রেতারা চাইলেই এখন থেকে খুব সহজেই তাদের পছন্দের পণ্য ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি ইজিপেওয়ে ব্যাবহার করে অনলাইনেও পেইমেন্ট করতে পারবে। শুধু তাই নয়, দারাজ ও ইজিপেওয়ে ক্রেতাদের সুবিধার জন্য নিয়ে এসেছে “ডাবল টাকা ভাউচার”। দারাজ থেকে কেউ যদি এখন ডাবল টাকা ভাউচার কিনে সেটি ডিসেম্বরের ৪ তারিখ দ্বিগুন হয়ে যাবে। ১০০০ টাকার ভাউচার হয়ে যা`বে ২,০০০ টাকা। ২০০০ টাকার ভাউচার হয়ে যাবে ৪,০০০ টাকা। ৫০০০ টাকার ভাউচার হয়ে যাবে ১০,০০০ টাকা এবং ১০,০০০ টাকার ভাউচার হয়ে যাবে ২০,০০০ টাকা পণ্য।
শুধু তাই নয়, ক্রেতারা যাতে সেরা ডিলটি পেতে পারে তার জন্য ডিসেম্বরের ৪ তারিখ রাত ৮ থেকে ১২ টা পর্যন্ত দারাজ আয়োজন করছে ফ্ল্যাশ সেলের। যেখানে থাকছে খ্যাতিমান ফ্যাশান ব্র্যান্ড ডোরসের তরফ থেকে ডোরসের সব পন্যের উপর ফ্ল্যাট ৮০% সেল।
ফাটাফাটি ফ্রাইডে কে সামনে রেখে দারাজ দিচ্ছে মোবাইল সহ সকল ইলেকট্রনিক্সের উপর বড় অংকের ডিস্কাউন্ট । মোবাইলের মধ্যে আপনি পাবেন স্যামসাং মোবাইলের উপর পাবেন সর্বোচ্চ ৪৬% ডিস্কাউন্ট। যার মধ্যে স্যামসাং-এর ফ্ল্যাগশিপ ফোন এস সিক্স এজ ও থাকছে। এছাড়াও মাইক্রোসফটের উপর থাকছে সর্বোচ্চ ৪৮% এবং সিম্ফোনির উপর সর্বোচ্চ ৩৪% ডিস্কাউন্ট।
টিভির উপরও থাকবে অনেক বড় অংকের ডিস্কাউন্ট। টিভি ব্র্যান্ডের মধ্যে সেরা ব্র্যান্ড যেমন সোনি, স্যামসাং, এলজি দিচ্ছি বড় অংকের ডিস্কাউন্ট। এর মধ্যে এলজি টিভি তে থাকবে ৬৩% ডিস্কাউন্ট। এছাড়াও সোনিতে সর্বোচ্চ ৪২% এবং , স্যামসাং থাকছে সর্বোচ্চ ৪৬% ডিস্কাউন্ট।
ল্যাপটপের উপর থাকবে সর্বোচ্চ ৪০% ডিস্কাউন্ট। নামিদামি ল্যাপটপ ব্র্যান্ডগুলোর মধ্যে অংশগ্রহণ করছে এসার, লেনোভো, এইচপি।
এছাড়াও মাইক্রোওয়েভ, ফ্রিজ, ওয়াশিং মেশিন, প্রিন্টারের উপরও থাকছে অনেক বড় অংকের ডিস্কাউন্ট।
ফাটাফাটি ফ্রাইডের ফাটাফাটি সব ডিল দেশের ৫৫ মিলিয়ন ইন্টারনেট ব্যাবহারকারী মানুষের কাছে পৌঁছে দিতে দারাজ দেশের শীর্ষ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ইতোমধ্যে দেশের শীর্ষ স্থানীয় টেলিকমিউনিকেসন কোম্পানি রবি
দারাজের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।ফাটাফাটি ফ্রাইডেতে দারাজের সব ফোনের সাথে থাকবে রবির বান্ডেল অফার।
ফাটাফাটি ফ্রাইডে তে বড় বড় ব্র্যান্ডের মধ্যে অংশগ্রহণ করছে স্যামসাং, এইচপি, লেনোভো, মাইক্রোসফট, এলজি, সিম্ফোনি, ডোরস, টেক্সমার্ট, বাটা, এপেক্স, লা রেভের মতো আরও অনেকে।
তাই দেরি না করে প্রস্তুত হন ডিসেম্বর ৪ তারিখ ফাটাফাটি ফ্রাইডের জন্য।
Double Taka Voucher : http://bit.ly/1lnTgL3
Daraz Fatafati Landing Page http://bit.ly/1IrImJx
EasyPayWay Blog Payment Gateway Blog For Bangladesh